কলম্বিয়ায় দুই বিমানের সংঘর্ষে নিহত ২, ভিডিও ভাইরাল

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমানবাহিনীর দু’টি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।

আজ রোববার ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পরপরই বিমানগুলোতে আগুন লেগে যায়। এরপর দদমুহূর্তেই এগুলো মাটিতে আছড়ে পড়ে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্ণেল নিহত হয়েছেন।

Comments (0)
Add Comment