আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে মূল্য তালিকা জানিয়েছে বিটিএ। বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।