লাইভ চলাকালে রাফায় বিমান হামলা, নিহত ১০

আল-জাজিরার লাইভ চলাকালে গাজা উপত্যকার রাফায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আল-জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদসহ আহত হয়েছেন অনেকে। খবর আল-জাজিরার

লাইভে দেখা যায়, রাফাহর একটি স্থানে লাগাতার বিমান হামলা চালানো হচ্ছে। সেখানকার ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এদিকে হামলা থেকে বাঁচতে সাধারণ মানুষ এদিক-সেদিক ছোটাছুটি করছেন।

আল-জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ জানান, রাফার কুয়েতি হাসপাতালের কাছে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় কয়েকটি ভবন পুরোপুরি ধসে যায়। ভবনগুলোতে ওই সময় মানুষ ছিলেন

Comments (0)
Add Comment