ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেয়ে ৪টি ফ্লাইট চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঢাকার আকাশ ঝাপসা থাকায় ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, দাম্মাম থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হওয়ায় তারা চট্টগ্রাম চলে যায়। সর্বশেষ সকাল ১০টা পর্যন্ত তারা ঢাকায় ফিরতে পারেনি।
এছাড়াও ঘন কুয়াশার কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।