শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির আইএসপিআরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
রাহেল শরীফ বলেন, পাকিস্তানের সেনাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সৈনিকরাই বারেবারে কার্যকর ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। আগামীতেও সেনাবাহিনী পাকিস্তানের প্রতি ইঞ্চি জমি রক্ষায় কাজ করবে।
বিবৃতিতে তিনি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়ার কড়া সমালোচনাও করেন।