বাংলাদেশি বৈমানিকের আন্তর্জাতিক সনদ লাভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম জ্যেষ্ঠ বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন যুক্তরাষ্ট্রে “ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফটি ইনভেস্টিগেটরস’র (আইসাসি) স্থায়ী সদস্যপদ লাভ করেছেন। বিশ্বের এভিয়েশন নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনা প্রতিরোধ বিশেষজ্ঞদের একমাত্র সংগঠন হিসেবে এই সংস্থাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। কোন বাংলাদেশি বৈমানিকের এটাই প্রথম সম্মানসূচক সন্মাননা ও স্থায়ী সদস্যপদ লাভের ঘটনা।

বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন বোয়িং-৭৭৭ উড়োজাহাজ পরিচালনার পাশাপাশি বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনে’র (ইফাআলপা) নির্বাচিত এশিয়া/পশ্চিম দেশসমূহের আঞ্চলিক সহ-সভাপতি। মন্ট্রিয়েল, কানাডাভিত্তিক এই সংগঠনটি (ইফাআলপা) জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনার সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এবং ইন্টারন্যাশনার লেবার অর্গানাইজেশনের (আইএলও) কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও তিনি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত বিশেষজ্ঞ এবং সেফটি অডিটর।

Comments (0)
Add Comment