২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে এইচএসসি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। এ শিডিউল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ অন্তবর্তীকালীন সরকার।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কারণে এমন শিডিউল তৈরি করা হয়েছে। আর আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, এবার মার্চে রমজান মাস, ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। এ ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষাটা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করা হয়েছে।

 

সরকারি বর্ষপঞ্জি হিসেবে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

Comments (0)
Add Comment