যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। সোমবার (৬ এপ্রিল) রাতে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় এই বিশাল চালানটি ধরা পড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, মালয়েশিয়া এয়ারলাইনসের (ফ্লাইট এমএইচ-১০৩) এক যাত্রী ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।
নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে এভসেক সদস্যরা ওই যাত্রীর সাথে থাকা ৪টি বড় লাগেজ পরীক্ষা করেন।
এসময় সন্দেহ হলে লাগেজগুলো খোলা হয় এবং ভেতর থেকে প্রায় ১২০ কেজি বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ম বহির্ভূতভাবে এই বিপুল পরিমাণ ওষুধ বহন করায় তা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।