মধ্যপ্রাচ্যে ফ্রি ইন-ফ্লাইট ইন্টারনেট চালু করল সৌদিয়া
বিশেষ প্রতিনিধি : সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা Saudia তাদের সব ফ্লাইটে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রথম দিকের এয়ারলাইনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে সংস্থাটি।
এয়ারলাইনটি জানিয়েছে, যাত্রীরা এখন ফ্লাইট চলাকালীন অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও সংযুক্ত করবে।
এই সেবাটি পরিচালিত হচ্ছে NSG–এর ‘Skywaves’ স্যাটেলাইট প্ল্যাটফর্মের মাধ্যমে। ফলে আকাশে থাকাকালীনও যাত্রীরা অনলাইনে কাজ, যোগাযোগ কিংবা বিনোদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, ফ্রি ইন-ফ্লাইট ইন্টারনেট চালুর মাধ্যমে যাত্রীসেবায় নতুন মানদণ্ড স্থাপন করল সৌদিয়া, যা ভবিষ্যতে অন্যান্য এয়ারলাইনগুলোকেও একই ধরনের সেবা চালু করতে উৎসাহিত করবে।