১১ দিন ধরে বিকল বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজ, লন্ডনগামী যাত্রীদের দুর্ভোগ

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ দিন ধরে বিকল রয়েছে।

এতে সিলেট-লন্ডন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কবে নাগাদ ত্রুটি মেরামত হবে, তা কেউ বলতে পারছেন না।

বিমানটির যাত্রী ধারণক্ষমতা ২৯৮ জন। কিন্তু বিকল্প ৭৮৭-৮ সিরিজের উড়োজাহাজে ধারণক্ষমতা মাত্র ২৭১ জন। ফলে প্রতিদিন ২৫-৩০ জন যাত্রীকে ‘অফলোড’ করতে হচ্ছে।

বিমানের সিলেটস্থ ডিস্ট্রিক্ট ম্যানেজার শরিফুল হাসান জানান, রিশিডিউলের কথা আগেই জানানো হলেও অনেকের স্থানীয় নম্বর না থাকায় তারা নির্ধারিত সময়ে বিমানবন্দরে চলে আসছেন।

যাত্রীরা অভিযোগ করেন, সবজি-কাঁচামাল নিয়ে এসে ফ্লাইট মিস করায় তাদের মালামাল নষ্ট হচ্ছে।

বিমানের এক কর্মকর্তা জানান, এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

উল্লেখ্য, বিমানের দুটি ড্রিমলাইনার থাকলেও একটি বিকল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে লন্ডনগামী যাত্রীরা।

Comments (0)
Add Comment