‘সৌন্দর্য-সচেতন ছেলেদের ভালোলাগে না আমার’

মার্কিন টিভি অুনষ্ঠানে ছেলেদের সৌন্দর্য বিষয়ে মন্তব্য করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ছেলেদের হতে হবে এলোমেলো ও সৌন্দর্য নিয়ে অসচেতন! হ্যাঁ, এক টিভি অনুষ্ঠানে এমনটাই বললেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি জনপ্রিয় মার্কিন টিভি টক শো ‘লাইভ উইথ কেলি’তে এভাবেই ছেলেদের সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করলেন এই সাবেক বিশ্ব সুন্দরী।

অনু্ষ্ঠানে প্রিয়াঙ্কার কাছে জানতে চাওয়া হয়েছিল- ছেলেদের সৌন্দর্য নিয়ে কী ভাবেন তিনি?

উত্তরে প্রেয়াঙ্কা বলেন, ‘‘আমার কাছে সৌন্দর্য নিয়ে অতি সচেতন ছেলেদের খুবই বিরক্ত লাগে। বিশেষ করে যখন দেখি কোনো ছেলে তার ভ্রু প্লাক করেন! এটি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।’’

এ প্রসঙ্গে পিসি আরও বলেন, ‘‘ছেলেদের হওয়া উচিত এলোমেলো আর সৌন্দর্য নিয়ে উদাসীন। সৌন্দর্য-সচেতন ছেলেদের ভালো লাগে না আমার। তার মানে এটা নয় যে অসুন্দর ছেলেদের আমার পছন্দ। আমি বলতে চাইছ যে তাদের ভেতর সৌন্দর্যবোধ থাকাটা খারাপ নয় তবে অতিরিক্ত রূপ-সচেতন না হলেই ভালো। কিছু জিনিস ছেলেদের চেয়ে বরং মেয়েদেরকেই বেশি মানায়!’’

কিছুদিন আগেই লাল গাউনে অ্যামি’র মঞ্চ মাতিয়েছেন এ ভারত ললনা। এ মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় পর্বের দৃশ্য ধারণের কাজ নিয়ে।

‘বেওয়াচ’য়ের মাধ্যমে শিগগিরি তাকে দেখা হলিউডের বড় পর্দায়। সব মিলিয়ে হলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেল এ বলিউড সুন্দরী।

ছবি: রয়টার্স।

Comments (0)
Add Comment