কেমন আছেন?
খুব একটা ভালো নেই এখন। ইন্ডিয়ান অ্যাম্বাসীতে, বিরাট লাইনে দাঁড়িয়ে আছি।
কোনো শ্যুটিং-এর কাজে কি দেশের বাইরে যাচ্ছেন?
শ্যুটিং থেকে একটু বিরতি নিয়েই বেড়াতে যাচ্ছি। দু’চারদিন কলকাতায় ঘুরবো। এরপর দেশে ফিরে আবার কাজ।
বর্তমানে ব্যস্ততা কী নিয়ে চলছে?
তানিম রহমান অংশুর চলচ্চিত্র ‘স্বপ্নবাড়ি’র প্রথম ধাপের কাজ শেষ করলাম। শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। ফেরদৌস হাসান রানার ‘মায়া’ ধারাবাহিকের কাজও এগিয়ে চলেছে। শুরু করেছি ‘অনেকের মধ্যে একা’ ধারাবহিকের কাজ। শিহাব শাহীন-এর সাথে চলছে ‘লিপস্টিক’-এর দ্বিতীয় কিস্তির কাজ। সকাল আহমেদ-এর পরিচালনায় ‘দ্বিতীয় কুসুম’। হাতে আছে আরো দু’টো চলচ্চিত্র।
‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রটি প্রসঙ্গে বলুন?
একটি থ্রিলার গল্প। একটি বাড়িকে কেন্দ্র করে রহস্যজনক অনেক ঘটনা ঘটতে থাকে। প্রতিকূল পরিস্থিতির হাত ধরে দম্পতির কাছ থেকে বেরিয়ে আসে কিছু সত্য। জমে ওঠে গল্প।
‘আয়নাবাজি’ নিয়ে উচ্ছ্বাস দেখলাম আপনার, কতটা ভালো লেগেছে?
গল্পনির্ভর ছবি দর্শক সব সময় পছন্দ করে, এখনো করে। আয়নাবাজি’র গল্প ভালো তাই আমারো ভালো লেগেছে খুব। চঞ্চল চৌধুরীর অভিনয়টা দারুনভাবে উপভোগ করেছি।
ক্যারিয়ারের অনেকটা সময় পার করলেন। এখন নিজেকে কিভাবে মূল্যায়ন করেন?
ব্যক্তিগত জীবনটা প্রায় একই রকম আছি। তবে অভিনয়ের জায়গায় বলবো অনেক তফাত্ খুজে পাই। অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি পরিপক্কতার পথে আছি বলেই মনে হয়। কাজের সংখ্যা বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, দর্শকরাও ভালোভাবে নিচ্ছেন।