মোবাইল ফোনে বিমান টিকিট

ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিমানের টিকিট কেনার সুবিধা আনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বিমান বাংলাদেশ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ‘ইনোভেশন প্রজেক্ট ডিজাইন’ শীর্ষক কর্মশালায় এ-সংক্রান্ত দুটি প্রকল্প দাখিল করেছে বিমান বাংলাদেশ। এরফলে গ্রাহকরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ে টিকিট কিনতে পারবেন।

Comments (0)
Add Comment