বৈঠকে বাংলাদেশ থেকে লন্ডন গামী বিমানে সরাসরি কার্গো পাঠানোর উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৮ই জানুয়ারী ২০১৬ হতে নিরাপত্তার কারণে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো নেওয়া বন্ধ রেখেছে। কার্গো নিষেধাজ্ঞা থাকায় এ পর্যন্ত বিমানের রাজস্ব ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকা।