একইভাবে দাম্মাম-ঢাকা সেক্টরে বিজি-০৫০ ফ্লাইটটি দাম্মাম স্থানীয় সময় রাত ১২:৩০ ঘটিকার পরিবর্তে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় দাম্মাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
ঢাকা-দাম্মাম সেক্টরে বিমান সপ্তাহে ৩টি ফ্লাইট বৃহস্পতি, শনি ও মঙ্গলবার অপারেট করে। সম্মানিত যাত্রীগণকে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা টেলিফোন নম্বর ৮৯০১৩০৬ অথবা ৮৯০১৩৮৪ -এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে এবং এ বিষয়ে বিমান ওয়েবসাইট এ জানা যাবে।