বাংলাদেশসহ অন্যান্য দেশের কূটনৈতিক মিশনগুলো দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্ব স্ব দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান এবং সহিংসতা বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। একই সাথে জরুরি প্রয়োজনে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে টেলিফোনঃ ০০২৭- ০১২৩৪৩২১০৫-৭, মোবাইলঃ ০০২৭- ১২- ০৭৪৪৮৭১০৫৭,
০০২৭- ১২- ০৮৪৩২৬২৮২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।