স্বল্পদৈর্ঘ্যে মৌসুমী

ঢাকাই ছবির প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী। চলচ্চিত্রে মাঝে কম দেখা গেলেও আবার সরব হয়েছেন তিনি। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এ তারকা। নাম ‘সুজয়ের চিঠি’।

রাহাত চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা ভূঁইয়া। মুক্তিযুদ্ধকালীন দুই তরুণের পাওয়া না পাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।

সুজয়ের চিঠিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘দারুণ একটি গল্প এটি। আশা করি দর্শকদের হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগাবে। কারণ এতে অল্প সময়ে আমাদের মুক্তিযুদ্ধের দারুণ কিছু দিক তুলে ধরা হয়েছে। গল্প শোনার পর দ্বিমত না করেই অভিনয়ে রাজি হয়েছি।’

শর্টফিল্মটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে মৌসুমী শিগগিরই ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় শুরু করবেন।

আরও অভিনয় করছেন ‘হারজিৎ’ নামের একটি ছবিতে। পাশাপাশি নায়ক ফেরদৌসের বিপরীতে নতুন আরও একটি ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।

Comments (0)
Add Comment