ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তফা মহসীন জানান, ৩৫ / ৫ লিচু বাগানের এই বাড়ির ওপরের অংশটি পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। ভবনের পাঁচ তলা থেকে সাততলা পর্যন্ত হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ভবনটি ভেঙে ফেলার বিষয়টি রাজউকের কর্মকর্তা নির্ধারণ করবেন বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানার পুলিশ ভবনটি সিলগালা করে দিয়েছে।