পাপুয়া নিউগিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার উপকুলজুড়ের সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪৪ মিনিটে) দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপোর ১৩৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূ-গর্ভের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রথম দফা ভূমিকম্পের পর আরও ক’টি পরাঘাত (আফটার শক) অনভূত হয়। এরমধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৯ মাত্রার পরাঘাতও ছিল।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরী অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ০.৩ থেকে সর্বোচ্চ ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস নিয়ে ধেয়ে আসতে পারে সুনামি।

এই প্রেক্ষিতে উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাপুয়া নিউগিনির সরকার।

Comments (0)
Add Comment