মা দিবস উদ্‌যাপনে স্যামসাংয়ের উদ্যোগ

১০ মে মা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে স্যামসাং। ‘মা তোমায় ভালোবাসি নামে’ বিশেষ এক কর্মসূচি চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বিশেষ দিনটিতে যে কেউ মায়ের জন্য পছন্দমতো ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে মিস কল দিলে স্যামসাং উক্ত গ্রাহককে ফিরতি কল করবে। এই কলে তারা তাদের মায়ের জন্য একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন। মা দিবসে তাদের মায়ের কাছে এই মেসেজটি পাঠানো হবে। নির্বাচিত পাঁচজন বার্তা প্রেরণকারীকে উপহার হিসেবে স্যামসাং জেড ১ হ্যান্ডসেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং।

এই বিশেষ ক্যাম্পেইন সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, ‘আমরা আমাদের গ্রাহক ও তাদের প্রিয়জনদের খুশি করতে সদা প্রচেষ্ট, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা তাদের মায়ের কাছ থেকে দূরে থাকেন, তাদের তরফ থেকে এটি ভালোবাসার একটি অসাধারণ সুন্দর নিদর্শন হতে পারে।’

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় মে ৮ থেকে মে ১০ পর্যন্ত ঢাকার সকল স্যামসাং স্টোর থেকে যেকোনো কিছু কিনলে গ্রাহকেরা একটি বিশেষ মা দিবস কার্ড এবং ডিসকাউন্ট কুপন পাবেন।

Comments (0)
Add Comment