এই এক্সচেঞ্জ অফার পেতে গ্রাহককে অবশ্যই তার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং এক কপি ছবি সহ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের একটি কপি প্রদান করতে হবে।
স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী জানান, নতুন স্মার্টফোন কেনার পর পুরোনো স্মার্টফোন কী কাজে লাগবে তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এই দুশ্চিন্তা দূর করতেই স্মার্ট এক্সচেঞ্জ অফার এনেছে স্যামসাং।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্যালাক্সি এস৬ কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
বাজারে এখন গ্যালাক্সি এস৬ স্মার্টফোনের দাম ৬৯ হাজার ৯০০ টাকা।