পর্যটন মেলায় স্বল্প মূল্যের প্যাকেজ নিয়ে এসেছে ‘মাউন্টেন ক্লাব ট্যুরস’

পর্যটন মেলায় স্বল্প মূল্যের প্যাকেজ নিয়ে এসেছে ‘মাউন্টেন ক্লাব ট্যুরস’।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। গত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।

 

পর্যটন মেলায় ‘মাউন্টেন ক্লাব ট্যুরস’ নেপাল, ভুটান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, তুর্কি, মিশর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপ, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভ্রমণ প্যাকেজ নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ নূরুন্নবী বলেন, আমরা শুধু প্যাকেজ ট্যুরই নয়, এয়ার টিকেট, ভিসা প্রসেসিং ও দেশের অভ্যন্তরীণ ট্যুর আয়োজন করে থাকি।

বাংলাদেশ ও নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আজ ২৩ মার্চ শেষ হচ্ছে মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।

Comments (0)
Add Comment