মেলা থেকেঃ পর্যটন মেলায় স্বল্প মূল্যে ভ্রমণ প্যাকেজ নিয়ে এসেছে ‘স্টার হলিডেজ’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। গত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।
পর্যটন মেলায় ‘স্টার হলিডেজ’ ইউরোপ, এশিয়ার ও সার্কসহ বিভিন্ন দেশের প্যাকেজ ট্যুর নিয়ে মেলায় হাজির হয়েছে। তাদের প্যাকেজের মধ্যে রয়েছে- ফ্রান্স, সুইজারল্যান্ড, রাশিয়া, লন্ডন, অস্ট্রেলিয়া, মস্কো, তুর্কী ভ্রমণ প্যাকেজসহ নানা কম্বো প্যাকেজ।
বাংলাদেশ ও নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
আজ ২৩ মার্চ শেষ হচ্ছে মেলা, সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।