মালয়েশিয়ায় পুরস্কৃত ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’।

প্রবাসীদের ধারাবাহিকভাবে ভালো মানের সেবা প্রদান করায় সেরা সার্ভিস প্রদানকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুরে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়শিয়াতে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের কাছ থেকে এই পুরষ্কার গ্রহন করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর পক্ষে কান্ট্রি ম্যানাজার মো. শহীদুল ইসলাম। এ পুরষ্কার প্রাপ্তিতে ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের সেবা প্রদানে আরও বেশী উৎসাহিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কুয়লালামপুর ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা রুটসহ বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুটে অত্যন্ত সুনামের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচারনা করছে।

Comments (0)
Add Comment