বিমানের উড়োজাহাজ উঠে গেল বোর্ডিং ব্রিজে

বিমানের উড়োজাহাজ উঠে গেল বোর্ডিং ব্রিজে।

এবার বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-১০ বিমানটি শাহজালালের রানওয়েতে পার্কিং করার সময় ৮ নম্বর বোর্ডিং ব্রিজে লাগিয়ে দেয়ার ফলে বিমানটি বোর্ডিং ব্রীজে উঠে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকাল পৌণে ৯টায় শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

বিমান প্রকৌশলী শমসের জানান, বিমানটি পার্কিং করার সময় ৮নম্বর বোর্ডিং ব্রীজে উঠে ক্ষতিগ্রস্ত হয়।

সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের সময় শাহজালালের রানওয়েতে অবস্থান করা ডিমলাইনার-১০ বিমানটি রানওয়েতে পার্কিং করার সময় অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এভিয়েশন নিউজকে জানান, বোর্ডিং ব্রীজ পরিচালনার দায়িত্ব পালন করে সিভিল এভিয়েশন। রানওয়েতে পার্কিং করার সময় সিভিল এভিয়েশনের অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়। এতে বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি ছাড়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। মেরামত শেষে বিমানটি দুপুর ২টার পরে যাত্রী নিয়ে উড্ডয়ন করে।

Comments (0)
Add Comment