ইরাকে আইএসের আত্মঘাতি হামলায় নিহত ৫৫

ইরাকে ইসলামিক স্টেট বা আইএসের আত্মঘাতি গাড়ি বোমা হামলায় সেনাসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ফাজুল্লাহ শহরের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বে তিনটি আত্মঘাতি হামলায় তারা নিহত হন।

বুধবার আলজাজিরা বলেছে, আনবার প্রদেশের তিনটি স্থানে সেনাবাহিনীর বহর লক্ষ্য করে আত্মঘাতি গাড়ি বোমা হামলা চালায় আইএসের যোদ্ধারা। ইরাকি সেনাবাহিনী ও শিয়া যোদ্ধারা যখন দখলকৃত আনবার প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এ হামলার ঘটনা ঘটল। গত বছর আইএস ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়।

তবে ইরাকি যৌথবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে নিহতের সংখ্যা ১৭ জনের কথা বলেছেন।

Comments (0)
Add Comment