ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়, ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) একটি নাশকতাবিরোধী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তুরস্ক থেকে আসা একটি মালবাহী বিমানে তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে। বিমানবন্দরের কার্গো টার্মিনালে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা শনাক্ত করা হয়।
এনডিআরএফ মহাপরিচালক জানান, সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি হাসপাতালের জন্য ওই তেজস্ক্রিয় উপাদান ইস্তানবুল থেকে আনা হচ্ছিল। হাসপাতাল প্রশাসনকে তলব করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসার সাথে ওই উপাদানের সম্পর্ক রয়েছে।
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, ঘটনাস্থলে পরমাণু শক্তি বিশেষজ্ঞের একটি দল পৌঁছেছে এবং মাত্রই তেজস্ক্রিয় উপাদানটির নির্গমন বন্ধ হয়েছে।
অবহেলাজনিত কারণে এই তেজস্ক্রিয় নির্গমনের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে ভারতীয় পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী- সিআইএসএফ।