উড়োজাহাজ নিয়ে টুকিটাকি।
দুর থেকে বা আকাশ পথে চলন্ত অবস্থায় উড়োজাহাজের আকার অনুমান করা মুস্কিল তবে যখন গ্রাউন্ডে থাকে বা উড়োজাহাজের ভিতরে গেলে বুঝা যায় আসলে এটি একটি কত বড় আকারের হয়।
বিশ্বে অনেক ধরনের এয়ারক্রাফট বা উড়োজাহাজ দেখা যায় তবে উদাহরণ হিসেবে যদি B777 (300 LR) এয়ারক্রাফট ধরা যায় তাহলে আমরা দেখি, এই উড়োজাহাজ প্রায় ৭৩ মিটার লম্বা এবং ১৮ মিটার উচ্চতার হয়। তিন ক্লাস কেবিনের প্রায় ৩৮০ থেকে ৪৩৪ জন যাত্রী বসার জায়গা আছে।যাত্রী আর কার্গো মালা-মাল সহ এই উড়োজাহাজের ওজন প্রায় ৩৫১,৫০০ কেজি।বোয়িং ৭৭৭ এয়ারক্রাফট গুলো প্রায় ৩০-৪৫ হাজার ফুট পযন্ত উপরে উঠে আর এর সর্বোচ্চ গতি – ৯৪৫ কিমি/ঘন্টা।
লেখক, কাজী ইসমাইল আলম