নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটসের ফুডকোর্টে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি কাজী আজহারুল হক মিলনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহজাহান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ, সোলায়মান ভূইয়া, গ্রেটার ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা এম বাসেত রহমান, যুব দলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছিলেন। জিয়া শুধু স্বাধীতার ঘোষক নন, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বাকশালের যাঁতাকল থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করেছিলেন। তিনি মানুষের বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।
বিএনপি নেতা ডা. শামীম দেওয়ান ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা ইলিয়াস মাস্টার, আবুল কাশেম, সৈয়দ জুবায়ের আলী, প্রফেসর দেলোয়ার হোসেন, এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরী, আমানত হোসেন আমান, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠন গত ৩০ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ব্রুকলিনে মসজিদে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
হাবিবুর রহমান সেলিম রেজা, আলহাজ্ব লিয়াকত আলী খান, তোফায়েল আহমেদ, সৈয়দ বাহারুজ্জামান, কামাল উদ্দিন দীপু, প্রমূখ।
আলোচনা সভায় ড. ওসমান ফারুক বলেন, জিয়াউর রহমানের উদ্যোগ গ্রহণের ফলেই বাংলাদেশে ‘ব্যাক টু ব্যাক’ এলসি চালু হয়েছিল, যার ফলশ্রুতিতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সফলতা লাভ করেছে। গার্মেন্ট ব্যবসাসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য এত প্রসার লাভ করেছে।
–