পুলিশ এক বিবৃতিতে জানায়, গাজার সীমান্তবর্তী ইসরায়েলি শহর নেতিভত ও আশকেলনে প্রায় দু’টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওমর ব্রিগেড নামের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
রকেট হামলার জবাবে হামাস যোদ্ধাদের ব্যবহার করা তিনটি শুন্য মাঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।