সৌদি কর্মকর্তারা সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার যে কথা বলেছেন সে প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার আগে সৌদি আরবের উচিত ইয়েমেনে বিজয় নিশ্চিত করা।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ ৮ হাজারেরও বেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত কয়েক হাজার মানুষ।