চুক্তিতে আরও এক বছর বিমান সচিব মো. মহিবুল হক।
আরও এক বছর চুক্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. মহিবুল হক।
বুধবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি মহিবুল হকের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পিআরএল স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন তিনি।
এরপর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়েই পদায়ন করা হয়েছে।