চাকরীচ্যুত দুই পাইলটকে আবারো নিয়োগ দিল বিমান!

এভিয়েশন নিউজ: অনিয়ম-দুনীতি ও জাল জাািলয়াতির কারণে কাতার এয়ারওয়েজ থেকে চাকরীচ্যুত বিমানের দুই বৈমানিককে (ফাস্ট অফিসার) আবারো নিয়োগ দিয়েছে বিমান।

যোগ দেয়ার কথা শিকার করে প্রশাসন বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, তাদের ফ্লাইট না দিয়ে বিনা বেতনে গ্রাউন্ডেট করে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়েরসহ বিভাগীয় শাস্তি গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।

তদন্তে যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে চাকরীচ্যুতিসহ বিভিন্ন শাস্তি দেয়া হতে পারে। এই দুই বৈমানিক হলেন, ক্যাপ্টেন মুনিম ও ক্যাপ্টেন মোকাচ্ছিদ। অভিযোগ এই দুই বৈমানিক বিমান থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে এনওসি ও রিলিজ অর্ডার বানিয়ে কাতার এয়ারলাইন্সে যোগ দেয়। এরপর একজন নিজকে আমেরিকা অপরজন কানাডা যাওয়ার কথা বলে বিমান ম্যানেজেমেন্ট থেকে ছুটি নেয়।

ছুটির মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় আবারো ছুটির জন্য আবেদন করে। এই অবস্থায় বিমানের সন্দেহ হলে গোপনে তদন্ত করে দেখা যায় তারা ছুটির নামে কাতার এয়ারলাইন্সে চাকরী করছে। এই অবস্থায় বিমান কাতার এয়ারলাইন্স কতৃপক্ষকে চিঠি দিয়ে দুই পাইলটকে বিমানে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে। চিঠির উত্তরে কাতার এয়ারলাইন্স বিমানকে জানায় তাদেরকে ফেরত পাঠানো সম্ভব নয়।

কারণ তারা সব ধরনের নিয়ম-কানুন মেনে তাদের সংস্থায় যোগাদান করেছে। এরপর বিমান থেকে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে রিলিজ অর্ডার, এনওসিসহ যোগদানের সময় জমা দেয়া আনুসঙ্গিক কাগজপত্র চাওয়া হয়। এরপর কাতার এয়ারওয়েজ থেকে দুই ফাস্ট অফিসারের দেয়া সব কাগজপত্র বিমানে পাঠানো হয়। এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সবগুলো কাগজপত্র জাল ও ভুয়া।

বিষয়টি কাতার এয়ারওয়েজকে জানানোর সঙ্গে সঙ্গে কতৃপক্ষ ক্যাপ্টেন মুনিম ও ক্যাপ্টেন মোকাচ্ছিদকে তাদের এয়ারলাইন্স থেকে বহিস্কার করে। এরপর তারা আত্মসমর্পন করে অনিয়ম-দুনীতির কথা স্বীকার করে নিজদের আবার বিমানে যোগদানের জন্য আবেদন করে।

এই অবস্থায় গত সপ্তাগে বিমান কতৃপক্ষ তাদের নিয়োগ প্রদান করে। এদিকে নিয়োগ দেয়ার পর তাদের ফ্লাইট না দিয়ে গ্রাউন্ডেট করে রাখা হলেও বিমানের ট্রেনিং বিভাগের একাধিক শীর্ষ কর্মকর্তা দুই পাইলটকে ফ্লাইট দেয়ার জন্য ম্যানেজমেন্টকে চাপ সৃস্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিয়োগপাইলটবিমান
Comments (0)
Add Comment