বিমান এখন দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস হওয়ার দৌড়ে নাম লেখাতে চায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস হওয়ার দৌড়ে নাম লেখাতে চায়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ১৮টি উড়োজাহাজ। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের সুপরিসর বোয়িং ৭৭৭ আর ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজগুলো ডানা মেলে চলছে দূর গন্তব্যে। গত ডিসেম্বর মাসে দেশে আসে ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ নামে দুটি বোয়িং। জুন মাসের মধ্যে ড্যাশ-৮ কিউআর ৪০০ মডেলের তিনটি উড়োজাহাজ বিমানে নাম লেখাবে। উড়োজাহাজের সংখ্যাটি বেড়ে হয়ে যাবে ২১। সব মিলিয়ে একসঙ্গে এতসংখ্যক উড়োজাহাজ বিমানবহরে আগে কখনো ছিল না। তাই বিমান এখন দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস হওয়ার দৌড়ে নাম লেখাতে চায়।

দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস হওয়ার  প্রতিযোগিতার নামার কথা শুনেই হয়তো উড়োজাহাজ নির্মাণের বড় বড় প্রতিষ্ঠান বিমানকে বিভিন্ন প্রস্তাবও দিচ্ছে। গত ২ জানুয়ারি ঢাকায় এসে বিমানের কাছে আরও দুটি ড্যাশ-৮ বিক্রির প্রস্তাব দিয়ে গেছেন কানাডার উড়োজাহাজ নির্মাণকারী সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের এশিয়া অঞ্চলের পরিচালক ইভোনি চিন। বোয়িং কোম্পানিও বিমানের কাছে আরও চারটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বিক্রির প্রস্তাব দিয়েছে। বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও বিমানের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বেশ জোরেশোরে। বোয়িংয়ের ড্রিমলাইনারগুলো কিনবে কি কিনবে না, সেটি নিয়ে বিমানের মধ্যে আলোচনা চলছে। তবে ড্যাশ-৮ দুটি কেনার ব্যাপারে বিমান কর্তৃপক্ষ বেশ ইতিবাচক।

চাওয়া-পাওয়া আর আশার স্বপ্ন কতটুকু বাস্তবে রূপ নেয়, সেটি হয়তো সময়ই বলে দেবে।

Comments (0)
Add Comment