ঈশিকা খান‘রিভার্স সুইং’ অনুষ্ঠানটি নিয়ে বলুন?
অনুষ্ঠানটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ওপর। প্রতিদিনই এটি সরাসরি দেখানো হচ্ছে এনটিভিতে। অনুষ্ঠানটিতে খেলায় অংশগ্রহণকারী দল ও তাদের খেলার বিশ্লেষণ করা হয়। এতে প্রতিদিনই অংশ নিচ্ছেন একজন করে সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বা একজন ক্রীড়া সাংবাদিক।
কদিন পরই তো আপনার বিয়ে। মিডিয়ার কাজ কি আপাতত কমিয়ে দিয়েছেন?
যেসব ধারাবাহিকে আগে থেকেই অভিনয় করছি, সেগুলোর শুটিং আপাতত শেষ করেছি। পরবর্তী অংশের কাজ এখনো ঠিক হয়নি। তবে বিয়ের আগে না। এ ছাড়া বিয়ের কারণে এখন নতুন কোনো কাজও হাতে নিচ্ছি না।
বিয়ের পর কি অভিনয়ে নিয়মিত থাকবেন?
আশা করছি থাকব। দুই পরিবারেই অভিনয় নিয়ে কোনো বাধা নেই। তবে আমার হবু বরের পরিবারের সবাই যুক্তরাজ্যে থাকেন। ফলে, বিয়ের পর একটা সময় আমার ওখানে যাওয়া লাগবে। আসা-যাওয়ার মধ্যে থাকব। অভিনয়টাও করব।
এর মধ্যে কী কী নাটকের কাজ করলেন?
বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ করলাম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নয় ছয়, রায়হান খানের প্রেসিডেন্ট শাহজাহান, শিমুল সরকারের এ কী কাণ্ড। পাশাপাশি আরও দুটো টেলিফিল্মের কাজ শেষ করেছি।