২০টি বড় কার্টনের ভেতরে ১২০টি ছোট কার্টনে ৪ লাখ ৬০ হাজার ৮শ’ টি ব্ল্যাক সিগারেট স্টিক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান।
তিনি জানান, গতকাল মধ্যরাতে শুল্কচিহ্ন ছাড়া মালবাহী ইউনিটের শামিয়ানা এলাকায় সিগারেটের কার্টনগুলো রাখা ছিল। কিন্তু শুল্ক কর্তৃপক্ষের শুল্ক ক্লিয়ারেন্স না থাকায় সন্দেহ হয় গোয়েন্দাদের।
পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা আমদানি নীতি আদেশ নিষিদ্ধ এই সিগারেটগুলো জব্দ করে। এর আগে সকালে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরেই ২২৯টি বেনসন হেজেস সিগারেট উদ্ধার করে।