শনিবার নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সমাবেশের অনুমতি পেলো বিএনপি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন, কারাবন্দি ও চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পক্ষে থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। আজকে তাদের পক্ষে থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে।

গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল।সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Comments (0)
Add Comment