পূর্বাচল আইকনিক সিটিতে বিনিয়োগ করবে আরব আমিরাত ও ম্যানিলা।

সম্প্রতি সিকদার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদারের আরব আমিরাত এবং ম্যানিলায় এক বিনিয়োগ সভা করেন।ওই সভায় আজমানের ক্রাউন প্রিন্স শেখ রশিদ বিন আহমেদ বিন রশিদ আল নুয়াইমির ভাই শেখ আহমেদ বিন রশিদ আল নুয়াইমি সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দেন।

অন্যদিকে সর্বোচ্চ পুলিশি নিরাপত্তায় ম্যানিলায় চাভিট সিংসন, রণ হক সিকদারকে এয়ারপোর্ট থেকে বরণ করেন। তিনি ম্যানিলার নাভাকান প্রদেশের মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী। চাভিট গ্রুপ সিকদার গ্রুপের সঙ্গে বিভিন্ন প্রকল্পে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

পূর্বাচলে প্রায় ৯৬ হাজার কোটি টাকার প্রকল্পে এরই মধ্যে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগের সংস্থান করা হয়েছে। বাকি টাকার জন্য তোড়জোড় চালাচ্ছিলেন সিকদার গ্রুপ। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদারের সম্প্রতি আরব আমিরাত এবং ম্যানিলায় বিনিয়োগ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওই সভায় আজমানের ক্রাউন প্রিন্স শেখ রশিদ বিন আহমেদ বিন রশিদ আল নুয়াইমির ভাই শেখ আহমেদ বিন রশিদ আল নুয়াইমি সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দেন।

সূত্রমতে, সিবিডিতে নির্মিতব্য যে আইকনিক টাওয়ার হতে যাচ্ছে, সেখানে নির্মাণ করা হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিতে ৫২ তলা ভবন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে তোলা হবে ৭১ তলা ভবন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি স্মরণে ৯৬ তলায় মিউজিয়ামসহ গড়ে উঠবে দেশের বৃহত্তম ১১১ তলা ভবন। আইকনিক এ তিন ভবনের পাশাপাশি এখানে গড়ে উঠবে ৪০ তলার আরো ৪১টি ভবন। প্রায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের এরই মধ্যে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগের সংস্থান করা হয়েছে।

Comments (0)
Add Comment