খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ভিপি নুর।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কারণ খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে, সেটি একটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) আয়োজিত  সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে দলটির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি।

জাতীয় পতাকা উত্তোলন দিবসে আ স ম আবদুর রবকে না ডাকার নিন্দা জানিয়ে তিনি বলেন, আজকে জাতীয় পতাকা দিবস পালন করা হয়। অথচ যিনি প্রথম স্বাধীন দেশে পতাকা উত্তোলন করেছিলেন সেই আ স ম আবদুর রবকে ডাকা হয় না। এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না।

দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করার জন্য পতাকা দিবসের আলোচনায় যোগ দেননি জানিয়ে তিনি বলেন, আ স ম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

Comments (0)
Add Comment