বিএনপির ১৫ এপ্রিল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত

১৫ এপ্রিল পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত
প্রাণঘাতী করোনোভাইরাসের কারণে বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী দলের সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শুধু করোনা সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

Comments (0)
Add Comment