এভিয়েশন রিপোর্ট : বন্ধ রয়েছে নভোএয়ারের দেশী-বিদেশী সবগুলো রুট। বেসরকারি বিমান সংস্থাগুলোর অন্যতম শীর্ষ এয়ারলাইন্স নভো এয়ারের অভ্যন্তরিন ও আন্তজাতিক সবগুলো রুট বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারের সিদ্ধান্তের কারণে কতৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে করোনা ভাইরাসের কারণে গভীর সংকটে পড়েছে দেশের বিমান চলাচল খাত। শুধু দেশে নয়, বিশ্বজুড়ে নেমে এসেছে বিপর্যয়। বন্ধ করে দেয়া হচ্ছে একের পর এক বিমানবন্দর। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ বিমান সংস্থার ফ্লাইট।
এই পরিস্থিতিকে দেশের এভিয়েশন শিল্পের জন্য ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করলেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, দেশের এভিয়েশন শিল্পে করোনাভাইরাস শুধু বিপর্যয় নয়, ‘মহাবিপর্যয়’ ডেকে এনেছে। এই অবস্থায় টিকে থাকাই কঠিন হয়ে যাবে। এওএবির পক্ষ থেকে আমরা সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তা চেয়ে শিগগিরই চিঠি দেব।
নভোএয়ার এর যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ; ১৩৬০৩ অথবা ভিজিট করুন
flynovoair.com