পাকিস্তানের টেস্ট ক্রিকেটারের ভাই করোনায় মারা গেলেন 

বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের টেস্ট ক্রিকেটার আবিদ আলীর চাচাতো ভাই সুলতান শাকুর। তিনি লাহোরের বাসিন্দা ছিলেন।

পাকিস্তানের তারকা ওপেনার আবিদ আলী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। তার চাচাতো ভাইয়ের ছবি পোস্ট করে আবিদ আলী লিখেন, আমার চাচাতো ভাই সুলতান শাকুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি, আল্লাহ যাতে তাকে সর্বোচ্চ জান্নাতে স্থান দান করেন। সুলতান শাকুরের পরিবারের সদস্যরা তার জানাজায় অংশ নিয়ে ছিলেন।
জানাজা শেষে আবিদ আলী বলেন, আমাদের এবং বিশ্বের জন্য একইভাবে এখন এক কঠিন সময় যাচ্ছে। আমি আমার সমস্ত অনুসারীকে এই মহামারী থেকে পুরো বিশ্বকে বাঁচানোর জন্য মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।

Comments (0)
Add Comment