আমিরাতে ভিসা নিয়ম সংশোধন

আবাসন বিষয়ক ভিসার নিয়ম সংশোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। এক্ষেত্রে যেসব মানুষের কাছে উপসাগরীয় দেশগুলো বা জিসিসিভুক্ত দেশের পাসপোর্ট আছে এবং সংযুক্ত আরব আমিরাতের অধিবাসীর- তাদের ভিসা ও আবাসিক ডকুমেন্ট নবায়নের জন্য তিন মাস সময় পাবেন। অক্টোবর পর্যন্ত এই সময় বৃদ্ধি করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীপরিষদ।

দেশের ভিতরে বা বাইরে যেখানেই থাকুন, তারা এই সুযোগ পাবেন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়, রোববার থেকে ভিসা সার্ভিসের জন্য প্রশাসনিক ফি নিতে পারবে ফেডারেল অথরিটি অর আইডেনটিটি এন্ড সিটিজেনশিপ (আইসিএ)।

খবরে বলা হয়েছে, জিসিসি পার্সপোর্টধারীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর তারিখ থেকে ভিসা নবায়নের জন্য এক মাস সময় বৃদ্ধি করেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের যেসব রেসিডেন্টস বা অধিবাসী ৬ মাসের কম সময় দেশের বাইরে অবস্থান করছেন তারা এ সুযোগ পাবেন।

ফলে ওই ব্যক্তি বর্তমানে যে দেশে আছেন সেখান থেকে আমিরাতে ফ্লাইট শুরুর পর তিনি ফিরতে পারবেন। কর্তৃপক্ষ বলেছে, আমিরাতে স্বাভাবিক অবস্থা ফিরছে, শুরু হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড, তাই ভিসা সম্পর্কিত নিয়ম সংশোধন করা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে অবস্থানকারীদের ভিসা ও প্রবেশের অনুমোদন বৈধতা বৃদ্ধি করা হয়েছিল ১লা মার্চ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.