ইংল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সব ধরণের ফ্লাইট চলাচল নিষিদ্ধ

নতুন ধরণের করোনার খবরের পর দু’দিনের জন্য ইংল্যান্ডের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার।
বড়দিন সামনে রেখে লকডাউন শিথিল করার পরই দেশটিতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।

তিন সপ্তাহ হলো লকডাউন শিথিল আয়ারল্যান্ডে।
বড় দিন ও নতুন বছরের কেনাকাটায় উপচে পড়া ভিড় জানান দিয়েছিলো-সংক্রমণ আবারো বাড়বে, বাস্তবে তাই হলো।

করেনার প্রথম ঢেউয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা কম থাকলেও- দ্বিতীয় ঢেউয়ে অনেক পরিবার আক্রান্ত হয়েছেন।

এ অবস্থায় নতুন বছরের আগেই ফের লকডাউন দিলে- সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।

এদিকে, নতুন ধরণের করোনার খবরের পর দুদিনের জন্য ইংল্যান্ডের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.