ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো বাংলাদেশ বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সকল সিডিউল ফ্লাইট আগামী ৩০মে পর্যন্ত বন্ধ থাকবে।
কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে সম্মানিত যাত্রীগণ আগামী ১৪মার্চ,২০২১পর্যন্ত কোন প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনার প্রাদুর্ভাব কমাতে সরকার ইতিমধ্যে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সামাজিক দূরত্ব ও সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরাও ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছি।’

এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৩০ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.