আজ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছে তুরস্ক

করোনাভাইরাস মহামারিতে স্থগিত হওয়া তুরস্কের অভ্যন্তরীণ বিমান চলাচল ১ জুন শুরু হচ্ছে। করোনা ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিকতায় ফেরার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইমাইলোগলু জানান, মাসব্যাপী ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে।

তিনি জানান, ইস্তানবুলে প্রথম ফ্লাইট আসবে আঙ্কারা, ইজমির, আনতালিয়া শহর ও রাবজন প্রদেশ থেকে। অন্যান্য শহরগুলোতে ধীরে ধীরে বিমান চলাচল শুরু হবে।

তুরস্কে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১২০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৮৯ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.