সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে প্রাণ গেছে এক প্রবাসী বাংলাদেশির।

গতকাল মঙ্গলবার (১৬ জুন ) রাতে সৌদি আরবের আবা শহরে বেপরোয়া প্রাইভেটকারের নিচে চাপা পড়ে শ্যামল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়। নিহত শ্যামল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মৃত নুরু মিয়া ছেলে।

মঙ্গলবার রাতে আবা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য গাড়িতে উঠানোর সময় হঠাৎ করে বেপরোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা শ্যামলকে চাপা দেয়। সৌদি পুলিশ এ ঘটনায় সৌদি আরবের নাগরিক ওই গাড়ির চালককে আটক করেছে।

শ্যামল মিয়া গত ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। তিনি সেখানে একটি সোফার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার তিন বছরের ১টি মেয়ে ও ১ বছরের ছেলে সন্তান রয়েছে।

শ্যামল মিয়া মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.