আবুধাবিতে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট বৃহস্পতিবার

আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার (২৫ জুন)
চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।

বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭-৯ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
চার্টার্ড ফ্লাইটে একমুখী যাত্রায় টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ৩৯ হাজার টাকা (৪৫ কেজি চেক ইন ও ৭ কেজি কেবিন ব্যাগেজ),
প্রিমিয়াম ইকোনমি ক্লাস ৫০ হাজার টাকা (৫০ কেজি চেক ইন ও ১০ কেজি কেবিন ব্যাগেজ) ও বিজনেস ক্লাস ৬০ হাজার টাকা
(৫০ কেজি চেক ইন এবং ১৫ কেজি কেবিন ব্যাগেজ)। অতিরিক্ত লাগেজ ১৫০০ টাকা প্রতি ৫ কেজি স্লটের জন্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.