বিমানের চার্টার্ড ফ্লাইটে রোমে গেলেন ২৭৬ যাত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমের উদ্দেশ্যে ২৭৬ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রওনা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জানা গেছে, ইতালির রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশি বংশোদ্ভূত ২৭৬ জন বাংলাদেশি এ ফ্লাইটে রোম গেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.