কুয়েতে আকামার মেয়াদ বাড়ানো হলো নভেম্বর পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে কুয়েতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ ফের তিন মাস বাড়ানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল কাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, যারা কুয়েতে আছেন তাদের জন্য সব ধরনের ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।

কুয়েতে যারা আছেন তাদের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ।

করোনাভাইরাস মহামারির কারণে এই নিয়ে চলতি বছরে তিন দফায় বাড়ানো হলো আকামার মেয়াদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.